,

কেশবপুরে বাঘডাশাকে পিটিয়ে হত্যা

news-image

সোহেল পারভেজ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরর কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্যাসগাছা মাঝেরপাড়া এলাকায় রাতের আঁধারে একটি বাঘডাশাকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

সরেজমিন জানা যায়, গত মঙ্গলবার রাতে সন্যাসগাছা মাঝেরপাড়া গ্রামের নজরুল ইসলাম গাজীর ছাগল রাখার ঘরে বাঘডাশা ঢুকে ছাগলের উপর আক্রমণ করে। এসময় ছাগলের আত্মচিৎকারে গৃহকর্তা সজাগ হয়ে বাঘডাশা দেখে ফেলে। পরবর্তীতে ঐ রাতেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সকলেই সম্মিলিতভাবে বাঘাডাশাকে ফাঁদে ফেলে ধরার পর পিটিয়ে হত্যা করে। এর আগে নজরুল গাজীর ছাগলের উপর বাঘডাশা হামলা করার কারণে ছাগলটিও ঘটনাস্থলে মারা যায়।

এরপর বুধবার সকালে এলাকায় ছড়িয়ে পড়ে একটি চিতা বাঘ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনাটি শোনার পর বিভিন্ন এলাকা থেকে উৎসাহী মানুষেরা নজরুল গাজীর বাড়িতে মৃত বাঘডাশাকে দেখতে ভিড় জমায়।

বিষয়টি এলাকাবাসী উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমানকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যান। বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিলুপ্তপ্রায় এই পুরুষ বাঘডাশাটি এর আগে সাগরদাঁড়ি ও সারুটিয়াতে দেখা গেছে। খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। আমার উপস্থিতিতে এলাকাবাসীর সহযোগীতায় মৃত বাঘডাশাটি মাটিতে পুতে রাখা হয়েছে। তবে এলাকাবাসীর সচেতনার অভাবে আরও একটি বিলুপ্তপ্রায় প্রাণী মারা পড়লো ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর