,

দেশ থেকে অন্যায়-অত্যাচার চলে যাক : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ নেতাকর্মীদের নিয়ে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হিন্দু মুসলমানদের মিলন-মেলায় পরিণত হয়েছে। দেশে অন্যায়-অবিচার নির্যাতন চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, অসুর যতই শক্তিশালী হোক তাকে বধ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনগুলোতে আমাদের সকলের যে প্রার্থনা সে প্রার্থনা হচ্ছে বাংলাদেশ থেকে অন্যায় চলে যাক, অত্যাচার চলে যাক, নির্যাতন চলে যাক। অসুর সে যতো শক্তিশালী হোক তাকে অবশ্যই আমাদের পরাজিত করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোয় যেতে চাই। আমরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা সমৃদ্ধ, সম্মিলিত একটা বাংলাদেশ দেখতে চাই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে