মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা শুরু না হতেই ভাঙনের বাজনা শুরু হয়েছে: কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা শুরু না হতেই ভাঙনের বাজনা শুরু হয়েছে। জগাখিচুড়ি ঐক্য হলো ভাঙনের ঐক্য। তারা শুরুতেই ধাক্কা খেয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোট শুরুতেই ধাক্কা খাওয়ার কারণ হলো তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়, তাদের উদ্দেশ্য ভালো নয়। যিনি নাম্বার ওয়ান তার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। কারণ তিনি জানেন জনবিচ্ছিন্ন কেউ ক্ষমতায় আসতে পারে না। বিএনপি-জামায়াতের ওপর ভর করে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে হটাতে দুর্নীতিবাজ তারেকের সঙ্গে আঁতাত করতে লজ্জা লাগেনি তার।
তিনি বলেন, দেশ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক শক্তি অশুভ শক্তি বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র করছে। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চক্রান্ত শুরু হয়ে গেছে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হোসাইন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের