,

পরকীয়া প্রেম: আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক

news-image

নওগাঁর মান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রামবাসী দুই প্রেমিক-প্রেমিকা যুগলকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। আটক দেলোয়ার হোসেন (৫৫) উপজেলার বৈলশিং গ্রামের জংলিপাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং অপরজন রাশেদা বেওয়া (৪৮) একই গ্রামের দিঘিপাড়ার মৃত গুল মোহাম্মাদের স্ত্রী। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কুশুম্বা গ্রামের রফিক উদ্দিনের ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে রাখে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চেল্যর সৃষ্টি করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে দুই সন্তানের জননী রাশেদা বেওয়ার সাথে তিন সন্তানের জনক দেলোয়ার হোসেনের প্রায় চার বছর আগে সর্ম্পক গড়ে উঠে। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠেছিল। পরে তাদের এ গোপন অনৈতিক পরকীয়ার সম্পর্কটি অক্ষুন্ন ছিল। ঘটনার দিন দেলোয়ার হোসেন ওই বাড়িতে ডেকে নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাদের আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। থানার পরিদর্র্শক (ওসি) মাহবুব আলম জানান, খবরের ভিত্তিতে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাতে ওই বাড়িতে গিয়ে দেলোয়ার হোসেনকে আটক করেন। রাতে আটককৃত দেলোয়ার হোসেন এবং বাড়ি মালিক রফিক উদ্দিনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার রাশেদা বেওয়া। পরদিন রোববার সকালে আটক দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাদি রাশেদা বেওয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর