,

চাকরির প্রলোভন দেখিয়ে দেহব্যবসা! এরপর…

news-image

চাকরির প্রলোভন দিয়ে কিশোরীদের দিয়ে দেহব্যবসা করানোর চেষ্টার অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। গত শুক্রবার রাতে নরসিংদীর পলাশে ভুক্তভোগী এক কিশোরী থানায় অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ঘোড়াশাল পৌর ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার হামিদ, রোকেয়া বেগম ও তার স্বামী সাব্বির হোসেন। এ ঘটনায় পুলিশ আটককৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঘোড়াশাল পৌর এলাকায় বিভিন্ন অসহায় কিশোরীদের কাজের কথা বলে তাদের বিভিন্ন কায়দায় ব্লাকমেইল করে দেহব্যবসায় বাধ্য করে আসছে। তাদের কথামত দেহব্যবসায় জড়িত না হলে তারা বিভিন্ন সময় কিশোরীদের মারধর ও অশ্লীল ভিডিও ধারণ করে নানা ভাবে হয়রানি করে থাকত। এরই ধারাবাহিকতায় ওই কিশোরীকে চাকরি দেয়ার কথা বলে তাকে বন্ধি করে দেহব্যবসা করার কথা বলে ছাত্রলীগ নেতা কাউছার ও তার সহযোগীরা। দেহব্যবসায় রাজি না হলে তারা ওই কিশোরীকে মারধর শুরু করে। পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। এঘটনায় ওই কিশোরী থানায় মামলা দিলে পুলিশ তাদের আটক করে। পলাশ থানার এসআই মীর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, আটককৃত কাউছার বিভিন্ন সময় এলাকার অসহায় মেয়েদের ভয়-ভীতি দেখিয়ে অসামাজিক কাজ-কর্মে জড়িত হতে বাধ্য করত। কাউছারের মোবাইল ফোনে একাধিক নারী ও পুরুষের অসামাজিক কাজের ছবি ও ভিডিও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর