,

খালেদা জিয়ার ৩ মামলা আদালতে উঠছে আজ

news-image

আদালত প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি মামলা শুনানি ও আদেশের জন্য আজ রবিবার আদালতে উঠছে। এর মধ্যে হাইকোর্টে দুইটি ও বিশেষ জজ আদালতে একটি মামলা রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে চলবে কি না সেই বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য রেখেছেন। এর আগে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলার বিচার কাজ চলার আদেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন বিএনপি চেয়ারপারসন।

এছাড়া একই মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে কি না— এ বিষয়ে আজ আদেশ দেবে ঢাকার বিশেষ জজ আদালত-৫। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর ওই আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান আদেশের জন্য এই দিন ধার্য করেন। ওইদিন শুনানিতে আইনজীবীরা বলেন, খালেদা জিয়া কারাগারে আছেন। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি। অতএব জামিন বাতিলের কোনো সুযোগ নেই।

এদিকে কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ অ্যাটর্নি জেনারেলের বক্তব্য গ্রহণ করবেন। এরপরই আদালত জামিন আবেদনের ওপর আদেশ দেবে বলে জানিয়েছেন আইনজীবীরা। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর