,

‘সরকারকে ধন্যবাদ জানানো মানে কওমীদের বিক্রি করে দেয়া নয়’

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফি বলেছেন, ‘কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়ার প্রতিদান হিসেবে সরকারকে ধন্যবাদ জানানো মানে কওমীদের বিক্রি করে দেয়া নয়। সরকারকে ধন্যবাদ দেয়ার অর্থ এ নয় যে, নীতি ও আদর্শ চ্যুত হয়ে গেছি। কওমী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমি সরকারকে ধন্যবাদ জানিয়েছি। কওমী সনদ স্বীকৃতি বিল সংসদে পাশ হওয়ার পর একটি মহল আমার বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা বলছে আমি আওয়ামী লীগ হয়ে গেছি। যারা এ অপ-প্রচার করছে তারা মিথ্যাবাদী।’

শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে একটি ধর্মীয় সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। আল্লামা শফি। তার হয়ে লিখিত বক্তব্যটি পাঠ করেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরু উদ্দিন।

বিভিন্ন সমালোচনার জবাবে আল্লামা শফি বলেন, আমি রাজনীতির সাথে জড়িত নই। প্রচলিত রাজনীতির সাথে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই। তাই আমার বক্তব্যের ভুল ব্যাখা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। হেফাজতে ইসলাম একটি ধর্মীয়ভিত্তিক অরাজনৈতিক সংগঠন। নির্বাচনে কাউকে সমর্থন দেয়নি। দেবোও না। তবে নির্বাচনে যাতে নাস্তিকরা জয় যুক্ত হতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে আন্দোলন নিয়ে তিনি বলেন, কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি ও হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন এক নয়। ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কওমী স্বীকৃতি অর্জন করায় শুকরিয়া ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংবর্ধিত অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে সরকার কওমীদের স্বীকৃতি দেয়নি। মূলত কওমী সমাজের সার্বিক উন্নয়নের জন্য সরকার সনদের স্বীকৃতি দিয়েছে। সূত্র: বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর