,

‘নিজের স্ত্রীকে বাঁচাতে পারিনি, তাই কোটি মানুষকে বাঁচানোর জন্যই আমার এ আন্দোলন’

news-image

‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিজের স্ত্রীকে বাঁচাতে পারিনি। তাই কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্যই আমার এ আন্দোলন। মোবাইল ফোনে কথা বলতে বলতে চালকরা যেমন গাড়ি চালাবে না, তেমনি কথা বলতে বলতে আমদেরও রাস্তা পার হওয়া যাবে না। হেডফোন কানে লাগিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।

বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলা চত্বরে ‘নিরাপদ সড়ক চাই’ সচেনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি, হেলমেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, জীবন অত্যন্ত মূল্যবান, কাজেই জীবনকে বাঁচিয়ে রাখতে আমাদের এগুলো করতে হবে। মোটরসাইকেলে দুইজনের বেশি উঠবেন না, এবং দুইজনই হেলমেড ব্যবহার করবেন।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই-এর সিংড়া উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

এসময় ৫ শ’ মোটরসাইকেল চালককে হেলমেট উপহার দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর