,

ফেক আইডি বন্ধে থানায় ফখরুল

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক আইডি নেই। অথচ তার নামে বেশ কয়েকটি আইডি খুলে কে বা কারা চালাচ্ছেন। এই ফেক আইডি থেকে রেহাই পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন বিএনপি মহাসচিব।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ওসি মাহমুদুল হক বাংলাদেশ জার্নালকে বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখবে বলেও জানান ওসি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘আমার নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে, তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা- এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর