বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির মন্ত্রী সভা থেকে পদত্যাগ করবে : এরশাদ

arshedসাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহম্মদ এরশাদ অভিযোগ করে বলেছেন, সরকার কথা দিয়ে কথা রাখছে না। তাই আজ হোক কাল হোক জাতীয় পার্টি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে আমার স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

এরশাদ বলেন, দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। ছাত্রলীগ নিজেদের মধ্যে খুনোখুনিতে ব্যস্ত। প্রাইমারীর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব দেখে বুঝা যায় দেশের অবস্থা ভালোনা। দেশে অশান্তি বিরাজ করছে।

তিনি আরো বলেন, দেশের মানুষ আওয়ামীলীগ ও বিএনপি এই দুইদলকে আর মতায় দেখতে চায়না। মানুষ চায় পরিবর্তন । এই পরিবর্তন আনতে জাতীয় পার্টি প্রস্তুত। যে কোন সময়ে নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তত রয়েছে।  এসময় তিনি ঘোষণা দেন, ডিসেম্বরের মধ্যেই রংপুর জাতীয় পার্টির কাউন্সিল হবে। এই কাউন্সিলে এক লাখ লোকে সমাগম হবে। জাতীয় পার্টি রংপুর থেকে যে কটি আসন হারিয়েছে সেই সব আসন আবার ফিরিয়ে আনা হবে। আজ তিনি রংপুর কালেকটরেট স্কুল এন্ড কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা