,

প্রবল আকার ধারণ করেছে ‘তিতলি’, ৪ নং হুঁশিয়ারি সংকেত

news-image

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও বৈরী আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এম মোজাম্মেল হক  বলেন, ‘বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তাই নিরাপত্তার জন্য বিকেল ৩টা থেকে সারাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।’

ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির জাগো নিউজকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে সদরঘাটসহ সারাদেশে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় অতিক্রমের পর কাল (বৃহস্পতিবার) লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ বৃহস্পতিবার সকাল নাগাদ উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

তবে উপকূলীয় এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস