,

বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি করবে ভারত

53005_thumb_telডেস্ক রির্পোট :পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি করবে ভারত। ভারতের ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা জানায়, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের একটি সহযোগি প্রতিষ্ঠান আসাম ভিত্তিক নুমালিগড় রিফাইনারী লি. খুব শিগগির পশ্চিমবঙ্গে শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুরে পাইপ লাইনের মাধ্যমে পেট্রোল সরবরাহ কাজ শুরু করবে। ইতোমধ্যেই বাংলাদেশের বাজারে জ্বালানি তেল সরবরাহের অনুমোদন মিলেছে। এ লক্ষ্যে প্রায় ১৭০ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হবে। এনআরএল হাইস্পীড ডিজেল (এইচএসডি) এবং মটর স্পিরিট বাংলাদেশে রপ্তানি করবে। কোম্পানির একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকা খবরে বলা হয়, এনআরএল এ বিষয়ে একটি সম্ভাব্যতা যাচাই রিপোর্ট প্রস্তুত করছে। ডিসেম্বর মাসের মধ্যেই এটির কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা যাচ্ছে। এনআরএল আগামী বছর থেকে নেপাল, বাংলাদেশ এবং মিয়ানমারে পেট্রোলজাত পণ্য রপ্তানি করবে। খবরে বলা হয়, তিনটি দেশই তাদের নিজ নিজ দেশে এই জ্বালানি তেল আমদানি করার প্রস্তাব দেয়। পত্রিকার খবরে কোম্পানির মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রতিবেশী তিনটি দেশে তাদের উৎপাদিত জ্বালানি তেল রপ্তানি করতে সক্ষম হব। এনআরএল ইতোমধ্যেই বর্তমান পর্যায়ে জ্বালানি তেল তিন মিলিয়ন টন থেকে ৯ মিলিয়ন টনে উৎপাদন বৃদ্ধি করেছে। বছরের গোড়ার দিকে এইচএসডি ও মটর স্পীরিট বিক্রয়ের জন্য নেপাল ভিত্তিক বিরাট পেট্রোলিয়াম প্রায়. লি. এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। উৎপাদিত পণ্য শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে নেপালের বিরাটনগরে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর