মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের খাড়াসারে দেশের প্রথম গ্লাসের নির্মিত মসজিদ উদ্বোধন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খাড়াসারে উদ্বোধন হয়েছে দেশের প্রথম গ্লাসের নির্মিত মসজিদ। শুক্রবার জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে খাড়াসার জামে মসজিদ নামে মসজিদটি উদ্বোধন করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পেশ ঈমান মুফতি এহসানুল হক জিলানী।

আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের খাড়াসার গ্রামে প্রায় ১কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে ৬ শতাংশ জমির উপর আড়াই হাজার বর্গফুটের দ্বিতল বিশিষ্ট মসজিদটি নির্মিত হয়। মসজিদটির গ্লাসের তৈরী দৃষ্টিনন্দিত কারু কার্য দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারো। আশুগঞ্জ উপজেলা খাড়াসার গ্রামের কৃতিসন্তান ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর উপ-পরিচালক মাসুদ আলমের পরিকল্পনা ও তত্ত্ববধানে এবং গ্রামবাসীর সহযোগীতায় নির্মিত হয় মসজিদটি।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট মুরব্বী দানু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের