সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ কি গাছে ধরে?

02d899024bfbaf7ca358ada9fd7ef668-wind-tree

ডেস্ক রির্পোট :বিদ্যুৎ সত্যিই গাছে ধরে! ফ্রান্সের বিজ্ঞানীরা সম্প্রতি উইন্ড ট্রি নামের একটি প্রটোটাইপ কৃত্রিম গাছ তৈরি করেছেন যার প্লাস্টিকের পাতার মধ্যে টারবাইন বসানো থাকে। এই টারবাইন বাতাসে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। বিজ্ঞানীরা আশা করছেন, এই কৃত্রিম গাছ বাড়িতে বসানো হলে তা থেকেই বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। এক খবরে জানিয়েছে ডেইলি মেইল।



ফ্রান্সের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের তৈরি এই উইন্ড ট্রি বা বাতাস গাছ ২০১৫ সাল নাগাদ বিক্রি শুরু হবে। উদ্যোক্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠান জেরোম মিশাদ-লারিভিয়েরি জানিয়েছেন, পার্কে ঘোরার সময় এই গাছ তৈরির পরিকল্পনা মাথায় আসে। পার্কে সামান্য বাতাসেও গাছের পাতার নড়াচড়া দেখে এই বিদ্যুৎ তৈরির কথা মাথায় আসে। কৃত্রিম এই গাছ প্রচলিত উইন্ড টারবাইনের চেয়েও ভালো কাজ করতে পারে।



জেরোম আরও বলেন, তিন বছর ধরে গবেষণার পর তাঁর প্রতিষ্ঠানের প্রকৌশলীরা মিলে ২৬ ফুট উঁচু প্রটোটাইপটি তৈরি করেছেন। এটি এখন ফ্রান্সের প্লেমুর-বডু এলাকায় বসানো হয়েছে।

গবেষকেরা বলছেন, এ গাছ তৈরিতে ২৩ হাজার ৫০০ পাউন্ড খরচ হবে। সাড়ে চার মাইল গতিতে বাতাস হলেই এ গাছ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। চার্জিং স্টেশন, বাড়ি, রাস্তার এলইডি বাতির বিদ্যুৎ জোগান দিতে এই কৃত্রিম গাছ ব্যবহার করা যাবে। তাঁরা এই কৃত্রিম গাছকে আরও উন্নত করা যাবে বলে আশা করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা