,

জনগণকে কষ্ট দিয়ে রাজপথ দখলে রাখবে না আন্দোলনকারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক: জনগণকে কষ্ট দিয়ে রাজপথ দখল করে রাখবে না আন্দোলনকারীরা। তারা বলেছেন, শাহবাগের মূল চত্বর থেকে সরে যাবেন। সরে গিয়ে জাতীয় জাদুঘরের আশেপাশে থাকবেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান জানান, গতরাত থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। তবে জনগণকে কষ্ট দিয়ে রাজপথ দখল করে তারা আন্দোলন করবেন না।

সকালে সরেজমিন দেখা গেছে, শাহবাগের চার রাস্তার মোড়ে ব্যারিকেড দিয়ে স্বল্পসংখ্যক তরুণ বসে আছেন। শাহবাগ থেকে কাটাবন, টিএসসি থেকে বিএসএমএমইউ, মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে কাটাবনগামী রাস্তা বন্ধ রয়েছ।

উল্লেখ্য, বুধবার মন্ত্রিসভার বৈঠকে বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সবধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে রাতে রাস্তায় নেমেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ জমা দেয়। কমিটি নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা উঠিয়ে দেয়ার প্রস্তাব করে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির