আখাউড়া খড়মপুর মাজারে এতিম খানা উদ্বোধন

news-image
বিশেষ প্রতিনিধি, আখাউড়া :  মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া খড়মপুর শাহপীর কল্লা শহীদ (রা:) এতিম খানা ও হেফজ খানার শুভ উদ্বোধন করেছেন আখাউড়া খড়মপুর মাজার কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান।

আখাউড়া খড়মপুর মাজার শরীফের মসজিদ সংলগ্ন এই এতিম খানা ও হেফজ খানা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও উপজেলার সহকারী কমিশনার ভুমি জেসমিন সুলতানা। এতিম খানা উদ্বোধন শেষে জেলা প্রশাসক মাজার জিয়ারত করেন এবং পরে মাজারের সম্মেলন কক্ষে মাজার পরিচালনা কমিটির সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সালেহ নোয়াজ খান খাদেম, হাসান খাদেম, হান্নান খাদেম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম