বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার মাদক ধ্বংস

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া দুই কোটি টাকারও বেশি মূল্যের জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আজ রোববার বিকেলে রোলারের মাধ্যমে আদালত পাড়ায় এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধবংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ৮শ ৬১ কেজি গাঁজা, ৪৭হাজার ৫শ ৪৯ পিস ইয়াবা, ১২শ ৮০ বোতল ফেন্সিডিল, ১২শ ১১ বোতল স্কফ সিরাফ, ১২শ ৯৭ বোতল বিদেশী মদ, ১শ লিটার চোলাই মদ রয়েছে।

এসব মাদকদ্রব্য ধ্বংসকালে ঘটনাস্থলে উপস্থিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাসুদ পারভেজ জানান, মোট ২ কোটি ১১ লাখ টাকার জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। এসব মাদক দ্রব্য সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। আদালতের পক্ষ থেকে মাদকের ব্যপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে তা অব্যাহত থাকবে।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শোশারফ হোসাইন, শরাফ উদ্দিন আহমেদ সহ অন্যান্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের