,

বর্তমান কমিশনের অধিনে ১৮৭৩টি নির্বাচন হয়েছে

উপজেলা-নির্বাচনডেস্ক রির্পোট:বর্তমান নির্বাচন কমিশনের অধিনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে এ পর্যন্ত মোট এক হাজার ৮৭৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে। এর মধ্যে জাতীয় পর্যায়ে ৩১৩ টি এবং স্থানীয় পর্যায়ে এক হাজার ৫৬০টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মহিলা আসন-৩০ এর সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্য থেকে জানা গেছে, জাতীয় পর্যায়ে নির্বাচনের মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন ২০১৩ ১টি, নবম জাতীয় সংসদের শুন্য ঘোষিত আসনের নির্বাচন ৭টি, দশম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ৩০০টি, দশম জাতীয় সংসদের শুন্য ঘোষিত আসনের নির্বাচন ৪টি, দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ১টি।

এছাড়া স্থানীয় পর্যায়ের নির্বাচন সমূহ হল, সিটি করপোরেশন সাধারণ নির্বাচান ৬টি, সিটি করপোরেশন উপ নির্বাচন ৩টি, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ৪৮১টি, উপজেলা পরিষদের উপ নির্বাচন ৪টি, পৌরসভা নির্বাচন ১৩টি, পৌরসভা উপ নির্বাচন ৫৯টি, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৬টি এবং ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন ৯৪৮টি।

একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশি বিদেশী মোট ৩৯ হাজার ৩৮৮ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করে। এসকল পর্যবেক্ষকদের মধ্যে এক হাজার ২৪৬ জনের পরিচয় পত্র নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রদান করা হয়েছে এবং ৭ হাজার ৬২৮ জনের পরিচয় পত্র রিটানিং অফিসারের কার্যালয় হতে দেয়া হয়েছে। তাদের স্ব স্ব তালিকা কার্যালয়ে সংরক্ষিত আছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ