মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য জনসভার অনুমতি প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপি।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে যাচ্ছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

দলটির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। দলটির অপর সদস্য হচ্ছেন- দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।