,

নাসিরনগরে পারিবারিক কলহে মা-ছেলে বিষপানে মৃত্যু

news-image

আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর : পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানসহ এক মা বিষপান করেছেন। এতে এক শিশু ও মায়ের মৃত্যু হয়েছে। অপর শিশু সন্তানকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলেন জয়ধর মল্লিকের স্ত্রী এলন মল্লিক(২৫) ও তার ছেলে রন্তিম মল্লিক(৩)। গুরুত্বর অসুস্থ শিশু অন্তিম মল্লিক(৫)।

পারিবারিক সূত্র ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া জানান,বাবার বাড়িতে বেড়াতে না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার বিকালে এলন মল্লিক তার দুই শিশু সন্তান রন্তিম ও অন্তিমকে ঘরে রাখা ইদুঁর মারার বিষ পান করিয়ে নিজেও সেই বিষ পান করেন। এসময় ছেলের চিৎকারে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মা-ছেলে দু‘জনেরই মৃত্যু হয়। গুরুত্বর অসুস্থ শিশু অন্তিম মল্লিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজিদুর রহমান জানান পারিবারিক কলহের জের ধরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির