,

কসবায় বিজিবির মতবিনিময় সভা

news-image

কসবা প্রতিনিধি : কসবার বায়েক ইউনিয়নের সোনার বাংলা এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এবং মাদলা বিওপি কমান্ডারের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. আমিরুল ইসলাম সিকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ও বায়েক ইউপি চেয়ারম্যান মো. আল মামুন ভূইয়া।

স্বাগত বক্তব্য রাখেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মো. ইকবাল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা থানা উপ-পরিদর্শক মো. হারুনুর রশীদ, বায়েক ইউনিয়ন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জাব্বার ও সোনার বাংলা এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ।

সভায় বক্তাগণ বলেন, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার মাদক পাচাররোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া সীমান্তবর্তী জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনি সহায়তার মাধ্যমে সন্ত্রাসী ও চোরাচালানীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নারী ও শিশু পাচার রোধে অভিভাকদের সচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর