মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভুমিকা রাখতে হবে

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আইন-শৃংখলা উন্নয়ন বিষয়ক সভা আজ বৃহস্পতিবার(২৭ সেপ্টেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।

সভায় বক্তব্য রাখেন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর,থানার সাব-ইন্সপেক্টর কাওছার আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া,গোর্কণ ইউপি চেয়ারম্যানহাসান খান,কুন্ডা ইউপি চেয়ারমান ওয়াছ আলী,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজাহারুল হক,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন সুলতানা,প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমূখ।

সভায় প্রধান অতিথি অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভুমিকা রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।