,

ফেসবুক বন্ধ করা কোনো সমাধান নয়: সুরঞ্জিত

suranjit_180970

ডেস্ক রির্পোট:প্রশ্নপত্র ফাঁস রোধে প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেয়া হবে- শিক্ষামন্ত্রীর এ বক্তব্যে সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করতে ফেসবুক বন্ধ করা কোনো সমাধান নয়। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চলমান রাজনীতি শীর্ষক এ আলোচনা সভার আঢোজন করে নৌকা সমর্থক গোষ্ঠী নামের এক সংগঠন। আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, হুমায়ন কবির মিজি প্রমুখ।

সমস্যা বন্ধ করতে এভাবে টুইটার, ই-মেইল ও জি-মেইল বন্ধ করে সমাধান পাওয়া যাবে না উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাদের সমস্যাকে স্বীকৃতি দিয়েই সমাধান বের করতে হবে। তা না হলে একসময় তো শিক্ষা মন্ত্রণালয়ই বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি প্রযুক্তিরই সুবিধা ও অসুবিধা আছে। তো অসুবিধাগুলোর প্রতিকারও রয়েছে। তাই মাথা ব্যাথা হলে তো মাথা কেটে ফেলা যাবে না।

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, প্রশ্নপত্র ফাঁস খবর বের হলে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রেসনোট পাঠিয়ে দিয়ে বলে এটা গুজব, কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। জাফর ইকবালের মতো লোক প্রশ্নপত্র ফাঁসে প্রমাণ দেখান। আর আমাদের শিক্ষামন্ত্রী বলেন- প্রয়োজন হলে ফেসবুক বন্ধ করে দেবো। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হলে প্রথমে সরকারকেই দোষ স্বীকার করে নিতে হবে। তারপর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে প্রশ্নপত্র ফাঁস বন্ধে। দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমনা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখা যায় কি-না সে বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, ‘আওয়ামী লীগের চাইতে বিএনপি যদি কম ভোট পায় তাহলে ফখরুল সাহেব রাজনীতি ছেড়ে দেবেন। আমি তাকে বলতে চাই কী রাজনীতি করছেন যে তা ছেড়ে দেবেন। স্ট্যানবাজী দিয়ে রাজনীতি হয় না ফখরুল সাহেব। যা করতেন তা করেন। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আপনাদের তো আমানত নেই। নির্বাচন না করে যে ভুল হয়েছে এটা তো খালেদা জিয়াই স্বীকার করেছেন। ভুলের খেসারত দিচ্ছেন আরো দেবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর