বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার কুমিল্লা যাচ্ছেন খালেদা জিয়া

index_180975ডেস্ক রির্পোট:কুমিল্লা শহরে টাউন হল মাঠের জনসভায় যোগ দিতে শনিবার কুমিল্লা যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১০টায় খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হয়ে কুমিল্লা জেলা সার্কিট হাউজে পৌঁছবেন।

সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা শহরের টাউনহল মাঠে ২০ দলীয় জোটের আয়োজিত জনসভায় যোগ দিবেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে শহরের টাউনহল মাঠে কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হবে।কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ  বক্তব্য রাখবেন।কুমিল্লার জনসভা থেকে আগামীতে সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন ও সংলাপের ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন আল্টিমেটাম ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা