আশুগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও র্যালী
আশুগঞ্জ প্রতিনিধি : মাদক মুক্ত সমাজ চাই এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক মুক্ত সমাজ ও মাদক মুক্ত উপজেলা গন সচেতনতা সুষ্টি, মাদকমুক্ত জাতি গঠনকল্পে আশুগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এই মানব প্রাচীর তৈরি করা হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা হাতে হাত ধরে দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন। পরে গোলচত্বর এলাকা থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে ফায়ার সার্ভিস চত্বরে সমাবেশে আশুগঞ্জ নাগরিক সমাজের সভাপতি নাজমুল হোসাইন হামদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ নাগরিক সমাজের সাধারন সম্পাদক ইসহাক সুমন, সহ-সভাপতি হুমায়ুন কবীর, নাছির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম হাবিব, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, নৌ-যান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জ উপজেলার সভাপতি হাবিবুল্লাহ বাহার মাষ্টার, মাওলানা হোসাইন আহমেদ, ডাঃ বোরহান উদ্দিন, আশুগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি অধ্যাপক সামসুল আলম শাহিন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, প্রভাষক রাসেল ভূইয়া, প্রভাষক বাবুল আহমেদ, হাজী মোঃ লাল্টু মিয়া, ইকবাল হোসেন রনি, কামাল আহমেদ, হাজী হাবিবুর রহমান, হাজী মুজিবুর রহমানসহ স্থানীয় ব্যাক্তি বর্গ বক্ত্যব রাখেন । সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাহিত্য ও গবেষনা সম্পাদক মনির হোসেন বাবুল।
বক্তারা বলেন, আশুগঞ্জ উপজেলা প্রসাশনের সহযোগীতায় দ্রুত মাদক মুক্ত উপজেলা গঠন করার আহবান জানান।











