বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

89489_Hasina00ডেস্ক রির্পোট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদানের পর আজ শুক্রবার দেশে ফিরেছেন।

৩৬ দফা কাঠমান্ডু ঘোষণা এবং সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দু’দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন গতকাল নেপালের রাজধানীতে শেষ হয়।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর