,

৪২ বছর বয়সে গলায় বিয়ের মালা পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ধারাবাহিক ‘বা বহু অৌর বেবি’ র সুচিত্রা ত্রিবেদীকে (মীনাক্ষী সুবোধ ঠক্কর) মনে আছে? ৪২ বছর শনিবার দীর্ঘদিনের বন্ধু নিগম প্যাটেলের সঙ্গে বিবাহ-বন্ধনে বাঁধা পড়েছেন সুচিত্রা।

ভারতের গুজরাটে ভাবনগরে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধবের উপস্থিতিতে হয় এই বিয়ের অনুষ্ঠান। বিয়ের দিন ট্রাডিশন্যাল লাল লেহেঙ্গাতে সেজেছিলেন সুচিত্রা ত্রিবেদী।

সুচিত্রাকে সাজিয়েছেন তাঁর বোন ফাল্গুনী। সুচিত্রার এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহ অভিনেতা অভিনেত্রীরা। সহ অভিনেতা রাকেশ বাপত যাঁকে সুচিত্রা ভাইয়ের মতোই দেখেন তাঁর হাত ধরেই বিয়ের মঞ্চে যান সুচিত্রা ত্রিবেদী।

গুজরাটের বিয়ের অনুষ্ঠানের আগে মুম্বাইয়ে মেহেন্দির অনুষ্ঠানও হয় সুচিত্রা ত্রিবেদীর। সুচিত্রার ত্রিবেদীর বিয়ে উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গণ।

সুচিত্রা ত্রিবেদীর বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন রাকেশ বাপত। ফুল ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল বিবাহ-অনুষ্ঠানের প্রাঙ্গণ।

রাকেশ বাপত ছাড়াও সুচিত্রার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলি তারকা রিদ্ধি ডোকরা। সুচিত্রা ত্রিবেদীর বিয়ের অনুষ্ঠানে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেল রিদ্ধি ডোকরাকে।

সুচিত্রার মেহেন্দি অনুষ্ঠানেও রিদ্ধি ডোকরাকেও হাতে মেহেন্দি করতে দেখা গেল। সুচিত্রা ত্রিবেদীর বিয়ের অনুষ্ঠান মাতিয়ে রাখলেন অভিনেত্রী রিদ্ধি ডোকরা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির