,

মরদেহ নিয়ে মাঠে নামার চেষ্টা করবেন না

news-image

এক শ্রেণির বর্ণচোরা রাজনৈতিক নেতারা ঐক্যের ডাক দিয়েছেন। তারা ঐক্যের নামে ডুবন্ত বিএনপিকে উঠাতে চাচ্ছেন। মরদেহ নিয়ে মাঠে নামার চেষ্টা করবেন না। ঐক্যের নামে ভিন্ন কোনো ফন্দি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যের নামে রাজনীতি থেকে খালেদাকে মাইনাস করতেই বিএনপি লোক ভাড়া করেছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এক সভায় তিনি এ কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সভার আয়োজন করে ১৪ দল।

তিনি আরো বলেন, ১/১১’র মতো চক্রান্ত করতে মহানগর নাট্যমঞ্চে দলছুট ও হতাশাগ্রস্ত ব্যক্তিরা নাটক করেছিল। আমরা সেই একই মঞ্চে আগামী ২৯ সেপ্টেম্বর সমাবেশ করব।

মোহাম্মদ নাসিম বলেন, যে কোনো মূল্যে দেশে নির্বাচন হবে। আর এটি পরিচালনা করবে নির্বাচন কমিশন। এটা সংবিধানের বাইরে যাবে না। সংবিধান অনুযায়ী সেই নির্বাচন হবে। এর কোনো বিকল্প চিন্তা আমাদের নেই।

এ সময় জাতীয় ঐক্যের ডাকে আওয়ামী লীগ হতাশ কিনা? এ প্রসঙ্গে নাসিম বলেন, হতাশ আর দলছুটরা মাঠে আছে এতে হতাশ হওয়ার কথা। কারণ এর আগে তারাই এ ধরনের জোটের কথা বলে ১/১১ সৃষ্টি করেছিল। আজও তারা সেই ধরনের কোনো পরিকল্পনা হয়ত করছে। তবে যে ধরনের পরিকল্পনাই তারা করুক আমরা মাঠ ছাড়ছি না। মাঠে আছি, অতীতের মতো মাঠে থাকব।

এ ছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, ১৪ দলীয় নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর আল মাইজভান্ডারি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদ আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর