বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় অন্তসত্তা স্ত্রীর লাশ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শনিবার রাতে চার মাসের অন্তসত্বা গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছে। তার নাম রুবিনা আক্তার (২৩)। ঘটনার পর স্বামী ও তার স্বজনরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে। আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার লাশ নিয়ে আসা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, নাসিরনগর উপজেলার শংকরাদাহ গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা সোহেল মিয়ার কন্যা রুবিনা আক্তারের বিয়ে হয় বিজয়নগর উপজেলার সেমরা গ্রামের মূসা মিয়ার সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানা ভাবে উৎপাত করতে থাকে স্বামী ও তার স্বজনরা। শনিবার তার কাছে ফের যৌতুক দাবী করা হয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে শারিরীক নির্যাতন করে। এতে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর স্বামী সহ তার স্বজনরা বাড়ি ঘর ফেলে পালিয়ে যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, নিহতের শরীরে যে আঘাতের চিহ্ন তা পূর্বের । ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা