,

কসবায় দুর্ঘটনার ৬ ঘন্টা পর চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা রেলপথের কসবা ইমামবাড়ী স্টেশন এলাকায় একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল দীর্ঘ ৬ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শুরু হয়েছে। আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে এই দীর্ঘ সময়ে উদ্ধার কাজ সমাপ্ত করেন।

এর আগে আজ শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে চট্টগ্রাম-ঢাকাগ্রামী একটি কন্টেইনার ট্রেন কসবার ইমামবাড়ী রেলস্টেশন অতিক্রম করার পর হঠাৎ বিকট শব্দে ট্রেনটির ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাষ্টার মো:শোয়েব হোসেন ট্রেন চলাচলের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল বন্ধ থাকায় আখাউড়া রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ট্রেন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বলেও খবর পাওয়াগেছে। এ ব্যাপারে আখাউড়া রিলিফ ট্রেন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার  কাজ সমাপ্ত করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর