মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এস কে সিনহা গায়ের জ্বালা থেকেই বই লিখেছেন-আইনমন্ত্রী 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে আজ শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক  বলেন, এস.কে সিনহা গায়ের জ্বালা থেকেই বই লিখেছেন।
বাংলার জনগণ এখন এসবে সাড়া দেবে না, জনগণ এখন উন্নয়ন চায়, উন্নয়নের শিখরে উঠতে চায়। তাই তারা নৌকা মার্কায় ভোট দেবে।
যারা এস.কে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করার ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।