,

খালেদা জিয়ার অনুপস্থিতেই বিচার চলবে: আদালত

news-image

নিউজ ডেস্ক : খালেদা জিয়ার অনুপস্থিতিতেই কারা অভ্যন্তরে স্থাপিত আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে। এছাড়া তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ১১টা ৩৩ মিনিটে আদালতে মামলার শুনানি শুরু হয়েছে। দুপুরের বিরতির আগে আদালতের বিচারক (ঢাকার পঞ্চম বিশেষ জজ) ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দিয়েছেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া অসুস্থ। তাই তিনি আদালতে হাজির হতে পারবেন না। এ কারণে আদালতে সময় আবেদন করবেন। পাশাপাশি অতিদ্রুত খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে যেন ভর্তি করা হয়, আদালতের কাছে এ বিষয়ে আবেদন করা হবে বলে জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার মামলার শুনানি কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বাড়তি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে কারাগার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির