জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত : নির্বাচন উপকমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন রেজি: নং-২০৪০ এর বিগত ত্রি বার্ষিক কার্যকরি পরিষদের মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার সকাল ১০টায় পূর্ব মেড্ডাস্থ ট্রাক টার্মিনালে এক সাধাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. ওয়াহেদ মিয়া। বিগত সময়ের কার্য বিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক মো. সেলিম ভুইয়া। সভায় মেজরিটি সাধারণ সদস্যদের উপস্থিতিতে পরিষদের মেয়াদ শেষ হওয়ায় কার্যকরি পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সংবিধানের ২৪/১৩(ক) ধারা মোতাবেক ০৫ সদস্য বিশিষ্ট নির্বাচন উপকমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। উপ কমিটি তথা নির্বাচন কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশিনার হাজী শেখ মো. মহসীন, সচিব মো. আবদুর আউয়াল, উপসচিব মো. হাসান কালু, সদস্য শ্রী স্বপন সরকার, সদস্য মো. আবদুল মোতালেব।











