,

সুন্দরী তরুণীদের বেডরুমে নেয়া তার কাজ

news-image

প্রেমের অভিনয় করে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ায় তার কাজ। সেই সঙ্গে একাধিক তরুণীকে প্রেমের ফাঁদে পেলে ধর্ষণ ও হত্যা করেছে সে। ইতোমধ্যে করেছে চারটি বিয়ে। এরপরও অপকর্ম থামেনি তার। এবার টাঙ্গাইলের কিশোরী রুমি আক্তারের (১৬) সঙ্গে প্রেমের অভিনয় করে সিলেটের বিশ্বনাথে এনে ধর্ষণের পর হত্যা করেছে শফিক মিয়া। এ ঘটনায় মঙ্গলবার শফিক মিয়াকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শফিক বিশ্বনাথের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। কিশোরী রুমি আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শফিক।

বুধবার দুপুরে নগরের বন্দরবাজারস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। পুলিশ সুপার বলেন, গত ১০ সেপ্টেম্বর বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের একটি বাড়ির পাশ থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে এ হত্যার রহস্য উদঘাটন করা হয়।

তিনি বলেন, অনুসন্ধানে বেরিয়ে আসে শফিক টাঙ্গাইলের নাছির গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে। ফ্যাক্টরি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে চারটি বিয়ে করেছে শফিক। বিশ্বনাথ থানায় গণধর্ষণ মামলার পলাতক আসামি শফিক।

পুলিশ সুপার মনিরুজ্জামান আরও বলেন, গত ৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি ছিল মির্জাপুর থানার আতাউর রহমানের মেয়ে রুমি আক্তার। একই হাসপাতালে শফিকের শাশুড়িও চিকিৎসাধীন ছিল। সেখানে ওই কিশোরীর সঙ্গে শফিকের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রেমের অভিনয় করে রুমিকে সিলেট নিয়ে আসে শফিক। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করে। রুমিকে হত্যার দৃশ্য শফিকের এক ভাবি দেখে পেলে।

এ ঘটনায় শফিকসহ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক রুমিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার শফিককে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

গ্রেপ্তার শফিক দেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সুন্দরী তরুণীদের প্রেমের ফাঁদে পেলে বেডরুমে নিত এবং একের পর এক হত্যা ও ধর্ষণ করে বেড়াত বলেও জানান পুলিশ সুপার মনিরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির