,

গভীর রাতে মেয়েকে বিয়ে দিতে বরের বাড়ি, এরপর…

news-image

রাজশাহীর বাঘা উপজেলায় নিজের বাড়িতে বিয়ে দিতে না পেরে বরের বাড়িতে মেয়েকে নিয়ে যায় তার পরিবার। মেয়েটির পরিবারের উদ্দেশ্য ছিল, গভীর রাতে অত্যন্ত চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলা। কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সে বিয়েও ভেঙে দিয়েছেন।জানা গেছে, মেয়েটির নাম- মিম খাতুন (১৫)। সে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমান পুর গ্রামের জয়নাল আলীর মেয়ে। কনে মিম খাতুন স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী।

অন্যদিকে, বরের নাম সোহান আলী (১৬)। সে বাঘা উপজেলার দিঘা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিজেদের বাড়িতে মিমকে বিয়ে দিতে পারছিল না তার পরিবার। তাই তারা মেয়েটির নিয়ে হবু শ্বশুর নজরুল ইসলামের বাড়িতেই চলে যান। সেখানেই সোহান আলীর সঙ্গে মিমের বিয়ের প্রস্তুতি চলছিল।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত দিবাগত রাত সাড়ে ১২টায় বিয়ের প্রস্তুতিকালে ছেলের বাড়িতে অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পরিবারের আত্মীয়দের আটক করেন তিনি। পরে তাদের (সোহান আলী ও মিম খাতুনকে) প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন তিনি।

ইউএনও শাহিন রেজা আরও জানান, এছাড়া কাজী হানিফ মোল্লার বিয়ের রেজিস্ট্রির বই জব্দ করা হয়েছে। এর পাশাপাশি মাওলানা আতিকুর রহমানকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির