,

দুপুর পর্যন্ত দেড় শতাধিক পথচারীকে জরিমানা

0ce965717720569e38a9186e181c880c-2ffa6b2a7c7be074f95e24f01d059731-3আদালত প্রতিবেদক :পদচারী সেতু ও পাতালপথ ব্যবহার না করে রাস্তা পার হওয়া ঠেকাতে আজ বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বসেছেন ভ্রাম্যমাণ আদালত। নিয়ম অমান্য করায় বেলা দেড়টা পর্যন্ত দেড় শতাধিক পথচারীকে জরিমানা করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত এ অভিযান চলছে। 

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস ও সারওয়ার আলম এই আদালত পরিচালনা করছেন। সকালে একটি আদালত বসেছেন বাংলামোটর মোড়ে। অন্যটি বসেছেন হোটেল সোনারগাঁও মোড়ে। 

দ্বিতীয় দিন বসেছেন ভ্রাম্যমাণ আদালত

 

পদচারী সেতু ও পাতালপথ ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় আজ সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত দুই আদালত ১৭৯ জন পথচারীকে জরিমানা করেছেন। এর মধ্যে সোনারগাঁও মোড়ে ১০২ ও বাংলামোটর মোড়ে ৭৭ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২২ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত বসানোর ঘোষণা দেয় ডিএমপি। নিয়ম না মানায় গতকাল প্রথম দিনে ৩৩১ জন পথচারীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সর্বনিম্ন ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর