,

জাতীয় পার্টি একাই নির্বাচন করবে : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক: ‘আগামী নির্বাচনে কারো সাথে যুক্ত হয়ে নয়, জাতীয় পার্টি একাই নির্বাচন করবে’ বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বলেও মনে করেন তিনি।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন সাবেক এ স্বৈরশাসক।

এরশাদ বলেন, ‘আমি নিশ্চিত এবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। ২৭ বছর ক্ষমতার বাইরে থাকার পরও জনগণ জাতীয় পার্টিকে মনে রেখেছে। এত অত্যাচারের পরেও, চেষ্টা করলে দল ক্ষমতায় যেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমি কেন্দ্রভিত্তিক কমিটি করার নির্দেশ দিয়েছি। ওখানে যেন কেউ জোর করে সিল মারতে না পারে। কেউ সিল মারতে এলে প্রতিহত করতে হবে। তথ্যপ্রযুক্তি নির্ভর প্রচারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এর মাধ্যমে ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে।’

এরশাদ বলেন, ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে দলের কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দেয়া হবে। জাতীয় পার্টির মূল লক্ষ্য নির্বাচনে জয় লাভ। এজন্যে ভোট কেন্দ্র করে কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কারচুপি করতে না পারে।’
‘বিএনপি ২০০১ সালে ক্ষমতায় গিয়ে সাড়ে পাঁচ হাজার মামলা প্রত্যাহার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের নেতাকর্মীদের ৬ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আমার একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। কেন হয়নি জানেন, তারা আমাকে বিশ্বাস করে না। তারা জাতীয় পার্টির জনপ্রিয়তাকে ভয় পায়’ বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এ সময় তার সঙ্গে উপস্থিত দলের অন্যান্য নেতাকর্মীরা। দুই দিনব্যাপী আয়োজনে জাতীয় পার্টির ডিজিটাল ক্যাম্পেইন নিয়ে আলোচনা করা হবে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির