,

সংবিধানের বাইরে গিয়েও ভোট হতে পারে : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক: ঐকমত্য হলে সংবিধানের বাইরে গিয়েও নির্বাচনী সরকার গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, নির্বাচনের পর এই সরকারের বৈধতা দেওয়া যেতে পারে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ভোটাধিকার-ন্যায়বিচার ও মানবাধিকার : বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগের ১৪ দল ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল আজ ঐকমত্যে পৌঁছেছে যে, আগামী নির্বাচন হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এই ঐকমত্যের ওপর ভিত্তি করে একটি সমঝোতা হতে পারে। এবং তার ওপর ভিত্তি করে নির্বাচন হতে পারে। যদি এটা সংবিধান থেকে বেরিয়ে এসে করা হয় তাতে কোনো অসুবিধা নেই।’

বর্তমান সংকটের মোকাবেলা করতে হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। সমঝোতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে এই নির্বাচন হতে পারে।

বিএনপির এই নেতা বলেন, নতুন প্রজন্ম সরকারকে বুঝতে পেরেছে। তাই তাদের সঙ্গে প্রতারণা ও অত্যাচার করা হচ্ছে।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মওদুদ আহমদ বলেন, মেডিকেল বোর্ড গঠনের নামে সরকার প্রতারণা করেছে। তাদের দেওয়া রিপোর্ট গ্রহণযোগ্য নয়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির