,

স্নিগ্ধা বাসে পিষ্ট মোটরসাইকেল

news-image

রাজধানীর খিলক্ষেতে স্নিগ্ধা বাসের (ঢাকা মেট্রো ব ১১-৬৩১০) ধাক্কায় ছিটকে গেছেন মোটরসাইকেলের দুই আরোহী। আর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের বিপরীত সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তার নাম হলো সাব্বির (২৪), অজ্ঞাত (৫০) আরেকজনের নাম জানা যায়নি। ঘটনার ঘটার পর পালিয়ে যায় শেরপুর নালিতাবাড়ি-ঢাকা রুটে চলাচলকারী স্নিগ্ধা বাসটির চালক ও হেলপার।

এ ব্যাপারে ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের খিলক্ষেত এলাকার ট্রাফিক ইন্সপেক্টর মো. মিলন মিয়া জানান, রাস্তায় যানজট দেখে ছুটে আসার পর দেখি বাসের নিচে একটি মোটরসাইকেল আটকা। মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা গেলেও বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, ঘাতক বাসটি ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি সরিয়ে নেয়া হয়েছে। বাসের চালক ও হেলপারকে খোঁজা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির