নাসিরনগরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : নিধন জরুরী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: নাসিরনগরে পাগলা বেওয়ারিশ কুকুরের যত্রতত্র অবাধ বিচরণে শংকিত হয়েছেন উপজেলা সদরে আগমনকারী রাস্তায় যাতায়াতকারী পথচারী,ছাত্রছাত্রী ও সচেতনমহল। উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে কুকুর নিধন অভিযান পরিচালিত না হওয়ার ফলে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় জ্যামিতিক হারে বেওয়ারিশ কুকুরের বংশবৃদ্ধি ঘটেছে। এসব অভিভাবকবিহীন কুকুর প্রতিদিন উপজেলা সদরের বিভিন্ন মোড়ে,বাজারে ও সরকারি-বেসরকারি প্রতিষ্টানের পাশে গুরুত্বপূর্ণ রাস্তায় বেপরোয়া ঘুরাফেরা করে। এদের মধ্যে অনেক কুকুর জলাতংক রোগের জীবাণু বহনকারী ।

ক্ষ্যাপাটে এসব পাগলা কুকুর যে কোন মূর্হুতে যে কাউকে কামড় দিতে পারে। ফলে রাস্তায় যাতায়াতকারী পথচারী,শিক্ষার্থী ও চাকুরিজীবি মানুষ প্রতিদিন কুকুর আতংকে ভোগছেন। এছাড়া ভাদ্রমাস কুকুরের প্রজনন মৌসুম হওয়ায় এসময়ে স্বভাবেই সব কুকুর ক্ষ্যাপাটে ধরণের হয়ে তাকে। আর এসব পাগলা কুকুর কামড়ালে যে কেউ মারাত্মক জলাতংক রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে। ভাদ্রমাস শেষ হলেও কুকুরের উৎপাত কমেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার বেওয়ারিশ কুকুরের উৎপাতের কথা স্বীকার করে জানান এবিষয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সুতরাং পাগলা কুকুর নিধনে অনতি বিলম্বে অভিযান চালানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম