ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ‘শেখ হাসিনা তিতাস সেতু’র উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে নির্মিত সর্ববৃহৎ ওয়াই আকৃতির ”শেখ হাসিনা তিতাস সেতু” আনুষ্ঠানিকভাবে রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষ্যে সেতুর উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সাথে কথা বলেন । জেলা প্রশাসক সেতুটি উদ্বোধনের ফলে যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম,সংসদসদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সহ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা সহ এলাকার জনগন উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।সেতুটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

তিতাস নদীর ওপর এ সেতুর নির্মাণ হওয়ায় এটি চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বিকল্প পথ হিসেবে ব্যবহূত হবে। সেতুটি নির্মাণের ফলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের মানুষ স্বল্প সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন। । স্বপ্নের এই সেতু চালু হওয়ায় পাল্টে যাবে চারদিকে নদীবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরউপজেলা সহ কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার চেহারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম