ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশ ,নতুন প্রজন্মের মেধা অন্বেষণের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন অবিরাম ফাউন্ডেশনের উদ্যোগে “ প্রথম অবিরাম বির্তক উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল কলেজে গত শুক্রবার এ বির্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ মোঃ শাহেদুল ইসলাম। অবিরাম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে এবং অবিরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাঈম ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অবিরামের উপদেষ্টা আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না। অন্যান্যের মধ্যে ছিলেন বাচিক শিল্পী শফিুকর রহমান,শরিফ আহমেদ,নাদিয়া, মুহমি শারদ, অবিরামের সাধারণ সম্পাদক মোমেন মোল্লা,প্রতিষ্ঠাতা সদস্য সাঈম ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বূইয়া,আরিয়ান জাবের, হৃদয় সাহা, রিজভী, শাউন আহমেদ সাঈদ সহ সংগঠনের সদস্য বৃন্দ। বির্তক উৎসবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহেদুল ইসলাম বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংষ্কৃতি ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে নতুন প্রজন্মকে এ ব্যাপারে উৎসাহিত ও সম্পৃক্ত করতে সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন মেধার অন্বেষণে অবিরাম ফাইন্ডশনের উদ্যোগ প্রসংশনীয়, বির্তক উৎসবে অংশগ্রহণকারীদের তিনি অভিনন্দন জানান। অবিরাম ফাউন্ডেশনের এ বির্তক উৎসবের সহযোগিতায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও লাইফমেকার ইসলামিক মোরাল স্কুল।











