শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লতিফের ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা চায় বিএনপি

76c038f2dcc32d6f049ece3e3c3f8db9-bnp--logo

ডেস্ক রির্পোট:লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন কি না, তা বিএনপির কাছে স্পষ্ট নয়। দলটির অভিযোগ, ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ উসকে দিয়ে সরকার এমন একটি অবস্থার সৃষ্টি করতে চায় যে দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটছে।

লতিফ সিদ্দিকী দেশে ফিরেছে কি না, ফিরলে তাঁকে বিমানবন্দরে কেন গ্রেপ্তার করা হলো না, এখন তিনি কোথায় আছেন—বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, যখন কোনো বিদেশি উচ্চপর্যায়ের কর্মকর্তা বাংলাদেশে আসেন, তখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয় যে এ দেশে মৌলবাদ-জঙ্গিবাদের উত্থান ঘটছে।’ লতিফ সিদ্দিকীর বিষয়টিও তেমন নাটক কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকার নতুন করে পুরোনো ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তাঁর দেশে ফেরা রহস্য দিয়ে ঘেরা। বিভিন্ন পত্রিকায় তাঁর দেশে ফেরার খবর দিলেও কেউ ছবি প্রকাশ করতে পারেনি। তিনি দেশে ফিরেছেন কি না, তা স্পষ্ট নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশও কিছু বলেনি। সরকার দ্রুত এই রহস্য উন্মোচন করবে এবং লতিফ সিদ্দিকী ফিরে থাকলে তাঁকে গ্রেপ্তার করবে বলে তিনি আশা করেন।