মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি আজ

news-image

নিউজ ডেস্ক : “দেশের কথা দশের কথা” এই শ্লোগানে পথচলা দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি আজ। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ (শনিবার) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের হলরুমে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

আমন্ত্রিত অতিথিসহ সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আল মামুন অনুরোধ জানিয়েছেন।