আখাউড়ায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদকপাচারকারী আটক
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ স্বপন মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার ভোরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবতী শিবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। স্বপন মিয়ার বাড়ি শিবনগর গ্রামে।
জানা যায়, গাগুটিয়া বিজিবি ক্যাম্পের একটি দল ভোরে শিবনগর এলাকায় সন্দেহ জনক দুই যুবককে দাঁড়ানোর সঙ্কেত দেয়। এসময় এক যুবক একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। আরেকজনকে বিজিবি সদস্যরা ধরে ফেলে। আটক যুবকের সাথে থাকা একটি বস্তায় এবং ফেলে যাওয়া বস্তায় ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গাগুটিয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক গোলাম রসুল এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে জব্দকৃত ফেন্সিডিলসহ আটক মাদক পাচারকারীকে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।











