,

প্রবাসীর স্ত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণ, এরপর…

news-image

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবকশী এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার (১০ সেপ্টেম্বর) সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ওমান প্রবাসীর স্ত্রী ওই নারী তার বাপের বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে উলুরচর এলাকায় স্বামীর বাড়িতে ফিরতে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। কিন্তু অটোরিকশার চালক হাসান পথিমধ্যে সামবকশী এলাকায় এসে বল্লভপুর গ্রামের সহিদ নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান ওই নারীকে। সেখানে আটকে রেখে টানা ৪ দিন যাবত তাকে গণধর্ষণ করা হয়। এ সময় ওই গৃহবধূর বিভিন্ন অশ্লীল ছবি তুলে ৫ লাখ টাকা দাবি করা হয়। পরে গত ৮ সেপ্টেম্বর (শনিবার) কৌশলে পালিয়ে যান গণধর্ষণের শিকার ওই গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে আসামি করে সোমবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন- সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে মাসুদ (২৮), একই এলাকার আবদুল বারেকের ছেলে মাসুদ (৩০), ধনপুর এলাকার ছারু মিয়ার ছেলে সিএনজি চালক হাসান (২৬) এবং ধর্ষণে সহযোগিতাকারী বল্লভপুর গ্রামের সহিদ মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার (২৭)।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি সহিদকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির