,

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ” আলোঘর প্রকাশনার”  আয়োজনে ১০ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ।
স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলমসহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আলোঘর প্রকাশনার ব্যবস্থাপক সৈয়দ নুরুল আলম।
এ সময় বক্তারা বলেন, জ্ঞান আহরণে বইয়ের বিকল্প বই। আর্দশ মানুষ হওয়ার পেছনে বইয়ের অবদান রয়েছে। শুধু ভার্চুয়াল জগতে ব্যস্ত না থেকে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করে মেধা ও মননশীলতা বিকাশের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে