রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে আমদানি-রফতানি শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: টানা বন্ধ থাকার পর আজ (১০ সেপ্টেম্বর) সোমবার থেকে আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হচ্ছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ব্যবসায়ীদের দুটি পক্ষের বিরোধের জেরে রপ্তানি হওয়া প্রায় ১১টন মাছ বন্দরে আটকে পরে। এ নিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানিতে জটিলতে দেখা দেয়। উদ্ভুত পরিস্থিতে আখাউড়া স্থল বন্দরের আমদানি-রফতানি কারক এসোসিয়েশন এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ করে দেয়। ৯ সেপ্টেম্বর দুপুরে ত্রিপুরার ব্যবসায়ীদের আশ্বাসে আমদানি-রফতানি শুরু করার সিদ্ধান্ত নেয় এ বন্দরের ব্যবসায়ীরা।

জানা গেছে, ত্রিপুরার ব্যবসায়ীদের দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে বন্দরের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পক্ষ আরেকপক্ষকে আমদানী করা পণ্য বন্দর থেকে খালাস করতে বাঁধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা। রফতানি পণ্য আগরতলা বন্দর থেকে খালাস করতে না পারায় আর্থিক ক্ষতির আশঙ্কা করেন বাংলাদেশী ব্যসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সূএ বলেন, রোববার দুপুরে ত্রিপুরার ব্যবসায়ীদের একটি দল সীমান্ত শুণ্য রেখায় এসে আমাদেরকে আশ্বস্ত করেছে। এখন থেকে আমদানি-রফতানিতে আর কোন সমস্যা হবে না। ইতিপূর্বে পাঠানো নষ্ট হওয়া মাছের ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দিয়েছেন তারা। এজন্য বন্দরের ব্যবসায়ীরা সোমবার থেকে আমদানি-রফতানি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

এখন শুধু রায়ের ‘অপেক্ষা’

৩০০-৪০০ কোটি টাকার আম নষ্ট হয় নওগাঁয়

হত্যার অভিযোগের পর প্রথমবার জনসমক্ষে রাউল কাস্ত্রো

লালমনিরহাট সীমান্তে পুশইন ব্যর্থ, ৩৩ জন সরিয়ে নিল বিএসএফ

ইউরোপের বুকে প্রথম বাংলাদেশের জয়

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

বিশাল পতাকা ও চোখধাঁধানো আতশবাজিতে জমবে উদ্বোধনী আয়োজন

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬