,

শাকিবকে পেয়ে বুবলীকে যা বললেন রোদেলা

news-image

‘শাহেনশাহ’ ছবিতে নায়িকা হিসেবে রোদেলা জান্নাতকে পেয়ে বুবলীকে এর আগেই ধন্যবাদ জানিয়েছিলেন শাকিব খান। এবার সেই তালিকায় যুক্ত হলেন নবাগতা রোদেলা জান্নাত। নায়ক হিসেবে শাকিব খানকে পেয়ে তিনিও বুবলীর উচ্চ প্রশংসা করেছেন।

বুবলী সম্পর্কে রোদেলা জান্নাত বলেন, বুবলী আপুকে অনেক পছন্দ করি। তিনি সুইট একটা মেয়ে। তাকে দেখে অবশ্যই অনুপ্রেরণা পেয়েছি। কারণ এর আগে আমাদের দেশে এই ট্রাডিশন ছিল না। যারা টিভিতে নিউজ পড়তেন, তাদের কেবল নিউজেই দেখতাম। ছোটবেলা থেকে সেটা দেখেই বড় হয়েছি। নিউজ থেকে বুবলী আপুর ফিল্মে আসাটা আমাকে অনুপ্রাণিত করেছে। তাকে দেখে ভালো লেগেছে। ওই সময় মনে হয়েছে- বাহ, নিউজ প্রেজেন্টারাও তো হিরোইন হতে পারে।

নায়ক হিসেবে শাকিবকে পেয়ে নবাগতা এই নায়িকা বলেন, বলতে পারেন, একজন নিউকামারের জন্য এটা স্বপ্ন। একজন নতুন, যে কিনা হিরোইন হতে চায় তার জন্য এটা অনেক বড় পাওয়া। যখন ভাবি, তার সাথে স্ক্রিন শেয়ার করতে হবে তখন বেশ নার্ভাস ফিল করি। আমি তো আপনার প্রশ্ন শুনেই ইতোমধ্যেই নার্ভাস হয়ে গেছি। কি হবে? যখন ক্যামেরার সামনে, এতগুলো মানুষের সামনে দাঁড়াবো। যদিও আমি ভেবেই নিয়েছি, এটা কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ, আমি পারবো।

পরিবার কি ভাবছে? এমন প্রশ্নে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি। আমি পরিবারের সমর্থন পেয়েছি। আব্বুর একটু মনোমালিন্য ছিল। আব্বু সর্বদা চাইতেন, আমরা দুই ভাই-বোন যাই করি যেন কনফিডেন্টলি করি। আব্বু শেষ পর্যন্ত অনুমতি দিয়েছি। পরিবারের সবাই খুব প্রশংসা করেছে। তাই এক্ষেত্রে আমি খুব লাকি।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ সিনেমায় অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। এই অনুষ্ঠানে জানা যায়, নতুন নায়িকা রোদেলা জান্নাত এক সময় সংবাদ পাঠিকা ছিলেন। বুবলীর পরে শাকিবের সঙ্গে দ্বিতীয় কোনো সংবাদ পাঠিকা জুটি হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির