,

আশুগঞ্জের সোহাগপুরে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-৪॥ আহত-৩

Accadnt_sm_653046689প্রতিনিধি : রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নারীসহ ৪জন নিহত হয়েছে। এসময় আরো ৩জন গুরুতর আহত হয়েছে। এরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিল। বিকেল প্রায় ৩টার দিকে সিলেটের শায়েস্তাগঞ্জ থেকে ৭জন যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি যাত্রী বাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৮৫৫৭) আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় ফিরোজ মিয়া কারিগরী মহাবিদ্যালয়ের সামনে একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৭৭৪৩) এর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে সকল যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। পথিমধ্যে অজ্ঞাত মহিলা (৪০), অজ্ঞাত জাহাঙ্গীর হোসেন তালুকদার (২৮) মারা যায়। পরে হাসপাতালে আনা হলে নুরুজ্জামান মিয়া (২৮) ও অজ্ঞাত পুরুষ (২৫) মারা যায়। গুরুতর আহত গাড়ির চালক মিলন মিয়া (২৮), ছেলে শিশু (২মাস), ছেলে শিশু ২বছর ভর্তি করা হয়েছে। সড়ক দূর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় রাস্তার উভয়পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ইনচার্জ নুর হায়দার এর সত্যতা স্বীকারে জানান বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, বিকেলে সোহাগপুরে ট্রাকের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলে শিশুসহ ৭জন আহত হয়। হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি ঘটলে জেলা সদর হাসপাতালে ভর্তি প্রেরন করা হয়। ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার ও হেলাপার পলাতক রয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা